শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী উত্তর সুরমায় অপসাংবাদিকতা, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তাওহীদের কর্মী হাসানের নামে জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ সালামত উল্লাহ’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল যুগে পদার্পণ করল ‘মাইআপ’ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা ঢাবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন নেতাকর্মী আটক

চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন

চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন

নিজেদের জমানো টাকা ও ঋণ করে পুকুরে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন একই গ্রামের চার বন্ধু। কিন্তু এক রাতেই তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দশ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

 

 

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামে এই ঘটনা ঘটে। সকালে প্রতিবেশীরা পুকুরের পানিতে মরা মাছ ভেসে উঠতে দেখে পাওয়ার পর বিষয়টি ধরা পড়ে। বিষ প্রয়োগ করায় পুকুরের পাঙ্গাস, মাগুর ও গুলসা মাছ মরে ভেসে উঠেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

 

স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্তরা জানান, তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামের চার বন্ধু এবিএম বখতিয়ার, তৌহিদুল মিয়া, মুক্তার হোসেন ও মানিক মিয়া নিজেদের জমানো টাকা ও ঋণের টাকা বিনিয়োগ করে কয়েক মাস আগে পুকুরে মাছ চাষ শুরু করেন। তাদের স্বপ্ন ছিল মাছ চাষের মাধ্যমে সফল উদ্যোক্তা হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করা। কয়েক মাস ধরে তাদের পুকুরে পাঙ্গাস, মাগুর ও গুলসা মাছ চাষ করা হয়েছিল। কিন্তু আজ ভোরে রাতের আঁধারে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করায় পুকুরের সকল মাছ মরে ভেসে উঠেছে।

 

 

শুক্রবার সকালে প্রতিবেশীরা পুকুরের পানিতে মরা মাছ ভেসে উঠতে দেখে বিষয়টি উদ্যোক্তাদের জানান। খবর পেয়ে চার বন্ধু দ্রুত পুকুরপাড়ে গিয়ে দেখতে পান, পুকুরের অধিকাংশ মাছ মরে পানিতে ভেসে রয়েছে। এ সময় পুকুরের পানিতে তীব্র বিষের গন্ধ পাওয়া যায় বলে জানান তারা। পুকুরে বিষ প্রয়োগ করায় প্রায় দশ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।

 

উদ্যোক্তা এবিএম বখতিয়ার ও মুক্তার হোসেন জানান, নিজেদের জমানোসহ প্রায় ১০ লাখ খরচ করেছি পুকুরে মাছ চাষ করেছিলেন তারা। মাছ তুলে বিক্রি করে ঋণ পরিশোধ করার কথা ছিল তাদের। এরপর হয়তো কিছু টাকা লাভ হত, কিন্তু দুর্বৃত্তরা রাতের আধারে পুকুরে পানিতে বিষ ফেলে সব মাছ মেরে ফেলেছে।

 

 

তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী বলেন, মাছ চাষ একটি সম্ভাবনাময় উদ্যোগ। তরুণরা নিজেদের উদ্যোগে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, যা ইতিবাচক। যুবকদের এমন উদ্যোগকে উৎসাহিত করা সবার দায়িত্ব । এভাবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা কোনোভাবেই কাম্য নয়। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেব। পাশাপাশি প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করব।

 

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফারুক আহমেদ জানান, চিকসা গ্রামের একটি চাষের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে বলে জানা গেছে। ‍মাছ চাষী বা খামারিদের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com