বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শতবর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে সভায় শতবর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় আগামী ১ নভেম্বর, রবিবার সকাল ১১টায় শতবর্ষপূর্তি উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন এবং ৭ নভেম্বর, শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ে পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় আহ্বায়ক প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ও পরবর্তী সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানমসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।