সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ধারারগাঁও–হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোঃ লিয়াকত আলীর অনুষ্ঠিত হতে যাচ্ছে রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে ‘আমাদের মেসেজ’ অনুষ্ঠান সুনামগঞ্জ অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিলেন উত্তর সুরমার জুবায়ের সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ধারারগাঁও–হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোঃ লিয়াকত আলীর

ধারারগাঁও–হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোঃ লিয়াকত আলীর

নিজস্ব প্রতিবেদন:

 

আগামী ১২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আগমন উপলক্ষে উত্তর সুরমার তিনটি ইউনিয়নের জনপ্রতিনিধি পদপ্রার্থী, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মোঃ লিয়াকত আলী।

 

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন।

 

মোঃ লিয়াকত আলী বলেন, উত্তর সুরমার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ধারারগাঁও–হালুয়ারঘাট সেতু নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ সুযোগ কাজে লাগিয়ে সেতু বাস্তবায়নের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে উত্তর সুরমার বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ গ্রহণ করে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে দীর্ঘদিনের এই দাবি তুলে ধরতে হবে।

 

ধারারগাঁও–হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবি বাস্তবায়নে সম্মিলিত আওয়াজ তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সুযোগ যেন হাতছাড়া না হয়। উত্তর সুরমার মানুষের প্রাণের দাবি আদায়ে সবার কণ্ঠস্বর এক হওয়া প্রয়োজন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com