রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সুরমা ইউনিয়নের বেরীগাঁও :: ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ সুনামগঞ্জের কৃতী সন্তান দিলারা হাফিজ আর নেই ভূমধ্যসাগরে নৌকাডুবি: দিরাই-জগন্নাথপুরের ১৮ জন নিহতের আশঙ্কা উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গবেষণার নামে স্বাধীনতার ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না : প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ফাল্গুনে নতুন সাজে সেজেছে দেশের বৃহৎ শিমুল বাগান সুনামগঞ্জ-৪ :: জনতার আস্থায় বিজয়ী এড. নূরুল ইসলাম নূরুল নির্বাচনে দাপট দেখাল বিএনপি : সুনামগঞ্জের ৫ আসনেই জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : নিশ্ছিদ্র নিরাপত্তায় দেশ

‘অন্য আফ্রিদি’কে পেয়ে অবাক কুমিল্লার কোচ

‘অন্য আফ্রিদি’কে পেয়ে অবাক কুমিল্লার কোচ

পরিস্থিতির দাবি না মিটিয়ে নিজের মেজাজ মর্জি মতো ব্যাট চালানোর জন্য আফ্রিদির দুর্নাম আছে। দলের অবস্থা যাই হোক আফ্রিদি নাকি ব্যাট চালান তার নিজের খুশি মতো। এতে কখনো চার-ছয়ের বন্যা বয়ে যায়, আবার কখনো দল পড়ে মহাবিপদে। কিন্তু সোমবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে দেখা গেছে অন্য এক শহীদ আফ্রিদিকে। যেখানে তিনি ঠাণ্ডা মাথায় ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন। আর এতেই কিছুটা অবাক হয়েছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।

লক্ষ্য ছিল মাত্র ১২৭ রানের। কিন্তু তাড়া করতে নেমেও বিপদে পড়ে গিয়েছিল কুমিল্লা। তামিম ইকবাল খেলছিলেন নিজের মতো; কিন্তু আফ্রিদির সাথে ভুল বোঝাবুঝিতে তিনি ৩৪ বলে ৩৫ করে রানআউটের কবলে পড়লে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল কুমিল্লা শিবির। জয়ের জন্য তখনও দরকার ২১ বলে ৩১ রান, হাতে মাত্র ৪ উইকেট। তার চেয়ে বড় কথা স্বীকৃত আর অভিজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে ছিলেন কেবল আফ্রিদি। কিন্তু আফ্রিদি সেই চিন্তাকে বাড়তে দেননি। দারুণ দায়িত্বশীলতার সাথে ম্যাচ শেষ করে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। ২৫ বলে অপাজিত ৩৯ রানের এক ইনিংস খেলেছেন।

আফ্রিদির বিষয়ে কোচ সালাউদ্দিন বলেন, ‘টুর্নামেন্টের শুরুর ম্যাচে একটু চাপে থাকে। আমরাও একটু নার্ভাস ছিলাম। এটা অস্বীকার করার কিছু নেই। তার ওপর তামিম আউট হয়ে যাওয়া চিন্তায় পড়ে যাই। তবে আফ্রিদি যে এতটা বিচক্ষণতার সাথে খেলবে, কখনোই ভাবিনি।’

আফ্রিদি নাকি নিজেই কোচকে জানিয়েছেন, এখন তিনি অনেক বদলে গেছেন, ঠাণ্ডা মাথায় ব্যাটিং করেন। সালাউদ্দিন সেটা জানিয়ে বলেন, ‘সে অনেক অভিজ্ঞ। সে নিজেও বলছিল, এখন সে অনেক ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে। আশা করব আফ্রিদি পুরো টুর্নামেন্টেই এমন বিচক্ষণতার সঙ্গে খেলবে।’


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com