বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আজ আন্তর্জাতিক অরিগামি দিবস মানবতার সেবায় ‘মানবতা প্রবাসী যুব কল্যাণ সংগঠন’, শুরু হয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার

মানবতার সেবায় ‘মানবতা প্রবাসী যুব কল্যাণ সংগঠন’, শুরু হয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম

মানবতার সেবায় ‘মানবতা প্রবাসী যুব কল্যাণ সংগঠন’, শুরু হয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম

তাজুল ইসলাম আজাদ:

 

মানবতার কল্যাণে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করার লক্ষ্য নির্ধারণ করেছে ‘মানবতা প্রবাসী যুব কল্যাণ সংগঠন’। সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমা ভিত্তিক এ সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

 

সংগঠনটির মূল লক্ষ্য হলো প্রবাসী ও দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত যুবকদের ঐক্যবদ্ধ করে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের আর্থিক সহায়তা, চিকিৎসাসেবা এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সংগঠনের প্রচারিত শর্তাবলি ও নীতিমালায় বলা হয়েছে, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। সংগঠনের সকল সদস্যকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সংগঠনের আয়-ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ, আর্থিক স্বচ্ছতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের মাধ্যমে গ্রহণের বিধান রাখা হয়েছে।

 

নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, কোনো সদস্য ব্যক্তিগত, রাজনৈতিক, ধর্মীয় বা বাণিজ্যিক স্বার্থে সংগঠনের নাম, পরিচয়, সম্পদ কিংবা তহবিল ব্যবহার করতে পারবেন না। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি কিংবা সামাজিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

সংগঠনটির অন্যতম মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ হচ্ছে, বিদেশের মাটিতে কোনো প্রবাসীর মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে (বাংলাদেশে) ফিরিয়ে আনার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নেওয়া। শুধু তাই নয়, মৃত প্রবাসীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সহায়তা প্রদানেরও পরিকল্পনা রয়েছে সংগঠনটির। প্রবাসীদের বিপদের সময় সহযোগিতা করা এবং তাদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণে পাশে থাকাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য।

 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুনামগঞ্জের উত্তর সুরমার বিদেশে অবস্থানরত যেকোনো প্রবাসী আগ্রহী ব্যক্তিরা এ সংগঠনের সদস্য হতে পারবেন। সংগঠনের মাধ্যমে প্রবাসীদের অধিকার আদায়, প্রয়োজনে তাদের ও পরিবারের পাশে দাঁড়ানো, দক্ষতা বৃদ্ধি এবং আইনি পরামর্শ প্রদানের সুযোগ সৃষ্টির পরিকল্পনাও রয়েছে।

 

সংগঠনের সদস্য মো. সাদ্দাম হোসেন (অ্যাডমিন, সৌদি আরব প্রবাসী) জানান, মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ করাই তাদের মূল উদ্দেশ্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রবাসী ও দেশীয় তরুণদের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

 

সদস্য হতে এবং বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে।

 

যোগাযোগের ঠিকানা: +966 0503668901।

 

মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলাই সংগঠনটির প্রত্যাশা।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com