মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদন:
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সুনামগঞ্জ সদর উপজেলা। ২০২৬ সালের অক্টোবর মাসে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করে সুনামগঞ্জ জেলায় প্রথম এবং সিলেট বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে উপজেলাটি।
এ উপলক্ষে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৯ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন।
সভা শেষে অক্টোবর মাসে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সম্মাননা সনদ দেওয়া হয়। সম্মাননা পাওয়া ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে রয়েছে ১ নম্বর জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ অর্জনকে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর সম্মিলিত প্রচেষ্টা এবং দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের উদ্যোগ সংশ্লিষ্টদের আরও উৎসাহিত করার পাশাপাশি নাগরিকদের জন্ম ও মৃত্যুর তথ্য যথাসময়ে সরকারি নিবন্ধনের আওতায় আনতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের গুরুত্বপূর্ণ অধিকার। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণে জন্মনিবন্ধনের প্রয়োজনীয়তা রয়েছে। তাই নিবন্ধন কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও গুরুত্বপূর্ণ।