বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পোড়া হাত-পা নিয়ে কষ্টে দিন কাটছে মরিয়ম বিবির, পাশে দাঁড়াল আমানাহ ফাউন্ডেশন ধারারগাঁও–হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোঃ লিয়াকত আলীর অনুষ্ঠিত হতে যাচ্ছে রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে ‘আমাদের মেসেজ’ অনুষ্ঠান সুনামগঞ্জ অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিলেন উত্তর সুরমার জুবায়ের সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাল মুক্তি পাচ্ছে ‘সিমবা’

কাল মুক্তি পাচ্ছে ‘সিমবা’

বিনোদন ডেস্ক:

বলিউডের বছর শেষ হতে যাচ্ছে ‘সিমবা’ ফিল্মটি দিয়ে। এটি এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রের একটি। সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের জন্য এটি একটি বিশেষ চলচ্চিত্র।

প্রথমত এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্ছিত্র। আর তার প্রথম ফিল্ম ‘কেদারনাথ’ বক্স অফিসে গড় সাফল্য পাওয়ার কারণে তিনি এটির ওপর অনেকটাই নির্ভর করছেন। গড় সাফল্য পেলেও সারা উৎরে যাবেন কারণ প্রথম ফিল্মে তিনি প্রশংসিত হয়েছেন আর এটি আসলে পুরুষভিত্তিক ফিল্ম।

সাফল্য আর ব্যর্থতার দায় অনেকটাই নায়কের ওপর। অ্যাকশন কমেডি ‘সিমবা’ মুক্তি পাচ্ছে ধর্ম প্রডাকশন্স, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং রোহিত শেট্টি পিকচার্জের ব্যানারে।

প্রযোজনা করেছেন করণ জোহর, হিরু যশ জোহর, অপূর্ব মেহতা এবং রোহিত শেট্টি। রোহিত শেট্টির পরিচালনায় অভিনয় করেছেন রণবীর সিং, সারা আলি খান, সোনু সুদ, সিদ্ধার্থ যাদব, আশুতোষ রানা, টাবু, উল্কা গুপ্ত এবং অতিথি ভূমিকায় অজয় দেবগন, তুষার কাপুর, কুণাল খেমু, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাড়ে এবং করণ জোহর। সঙ্গীত পরিচালনা করেছেন তনিষ্ক বাগচী, লিজো জর্জ এবং ডিজে চেতাস।

এটি এক দুর্নীতি পরায়ণ পুলিশ কর্মকর্তার গল্প যার বিশ্বাস টাকা আয় করা তার জন্মগত অধিকার।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com