শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী উত্তর সুরমায় অপসাংবাদিকতা, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তাওহীদের কর্মী হাসানের নামে জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ সালামত উল্লাহ’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল যুগে পদার্পণ করল ‘মাইআপ’ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা

সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সুনামগঞ্জে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খণ্ড মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলমাছ উদ্দিন শিপু।

 

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। পরে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

 

এ সময় মিছিলে জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীদের দলীয় স্লোগান দিতে দেখা যায়।

 

জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল লতিফ, সিনিয়র সহসভাপতি আবু তাহের বিডিআরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।

 

সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com