বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর আজ দিনটি ছিলো অবিবাহিতদের জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার ও এফসিআরএম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আজ আন্তর্জাতিক অরিগামি দিবস মানবতার সেবায় ‘মানবতা প্রবাসী যুব কল্যাণ সংগঠন’, শুরু হয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্ত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

 

সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, দুই নেতার এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে এই দুই শীর্ষ নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

 

বৈঠকের আলোচ্য বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহলের ধারণা, সাম্প্রতিক সহিংসতা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে তাঁদের মধ্যে বিশেষ পরামর্শ ও আলোচনা হয়ে থাকতে পারে।

 

উল্লেখ্য, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতা ও অস্থিতিশীলতার বেশ কিছু ঘটনা ঘটেছে, যেগুলোর পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এর মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ, আসামি ছিনিয়ে নেওয়া এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দোকানপাটে ভাঙচুরের ঘটনা অন্যতম।

 

এ ছাড়া গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ভাঙচুর, নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় কৃষক দল ও যুবদলের দুই নেতাকর্মী নিহত হওয়া এবং ফরিদপুরসহ বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে।

 

এসব ঘটনার প্রেক্ষাপটে এর আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এমন এক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের এই একান্ত বৈঠককে দেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com