শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

সাংবাদিকদের মোটরসাইকেলে নিষেধাজ্ঞা থাকছে না

সাংবাদিকদের মোটরসাইকেলে নিষেধাজ্ঞা থাকছে না

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার করে সাংবাদিকদের খবর সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা থাকছে না। বিভিন্ন মহল থেকে এ বিষয়ে সমালোচনার পর পিছু হটছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে নিষেধাজ্ঞাটি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সংস্থাটি।

২১ ডিসেম্বর এক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞাটি দিয়েছিল। এর পর দেশের বিভিন্ন সংবাদিক সংশ্লিষ্ট সংগঠন, বুদ্ধিজীবীরা এর বিরোধিতা করেন।

মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্তটির তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। ফলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বুধবার আলোচনায় বসে।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বুধবার বিকেলে জানান, নিষেধাজ্ঞা তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কমিশনের কাছে বিষয়টি তোলা হয়েছে। এখন অনুমোদন হলেই নতুন আদেশ জারি করা হবে।

প্রসঙ্গত: আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com