বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ‘MCTC’র এক যুগ পূর্তিতে আনন্দ ভ্রমণ

মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ‘MCTC’র এক যুগ পূর্তিতে আনন্দ ভ্রমণ

স্টাফ  রিপোর্টার ::

সুনামগঞ্জ সদর ‍উপজেলার মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার’ এর এক যুগ পূর্তিতে ২১তম প্রশিক্ষণের শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে ঐতিহাসিক ডলুরা মিনারে আনন্দ ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠিত , আলোচনা সভা ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে ৪ মার্চ শনিবার।

মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার’ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ নুরুজ্জামান সোহেল এর সার্বিক পরিচালনায় দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পরিচালিত হয়।

স্মার্ট বাংলাদেশ বির্নিমানে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে দক্ষ ও প্রশিক্ষিত জন শক্তির বিকল্প নেই। সুনামগঞ্জ সদর উপজেলা বৃহত্তর উত্তর সুরমার প্রথম ও সফল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ২০১১ খ্রি: প্রতিষ্ঠিত “মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার” ২০২৩ খ্রি: পর্যন্ত ২১ টি ব্যাচে মোট পাচঁ হাজার প্রশিক্ষণার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করে ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাতীয় পর্যায়ে ডিজিটার বাংলাদেশ বির্নিমানে দৃষ্টান্ত স্থাপন করেছে।

মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাজারো মানুষ গড়ার কারিগর মাওলানা আব্দুছ ছোবহান স্যারের সভাপতিত্বে এলাকার শিক্ষা ও দক্ষ জন শক্তির উন্নয়নে মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার’র অবদান ও গুরুত্বপূর্ণ অবদান বিষয় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ও আমাদের আঙ্গিনা২৪.কম এর সম্পাদক কাজী মমিনুল ইসলাম, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ও মাসিক উত্তর সুরমার সম্পাদক মোঃ শাহ আলম, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনির ও শরিফুল ইসলাম, আলহাজ্ব মতিউর রহমান কলেজের প্রভাষক মাঈন উদ্দিন ও রুবেল আহমেদ, লুমিনাস র্গালস একাডেমির প্রধান শিক্ষক সামসুল আলম সেলিম, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মাহিদুল ইসলাম, রমজান আলী, মাদরাসাতুল বানাত আল-ইসলামিয়া’র শিক্ষক মাহমুদ হাসান, শিক্ষক দেলোয়ার হোসেন, মামুন আল সাদেক, এনামুল কবির, মফিজুর রহমান সোহাগ, মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার’ এর প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ নুরুজ্জামান সোহেল প্রমূখ।

২১ তম কম্পিউটার প্রশিক্ষণ ব্যাচের সকল শিক্ষার্থী ও সম্মানিত অতিথিদের অংশগ্রহণে প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী শেষে ঐতিহাসিক ডলুরা শহীদ মিনার, ভারত সীমান্ত বর্ডার হাট, চলতি নদী ও বাচ্চুনগর পিকনিক স্পটের প্রাকৃতিক দৃশ্য পরিদর্শন করা হয়।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com