শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
“দক্ষ শিক্ষক ও উন্নত শিক্ষার প্রত্যাশায়” শ্লোগানকে সামনে রেখে মাদরাসাতুত তাওহীদের উদ্যোগে আয়োজিত “শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৬” গত ৯ মে ২০২৬ শুক্রবার মাদরাসাতুত তাওহীদ মিলনায়তনে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ কর্মশালায় একজন আদর্শ শিক্ষকের গুণাবলি, ক্লাস ম্যানেজমেন্ট ও আধুনিক পাঠদান পদ্ধতি, শ্রেণি নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের মনস্তত্ত্ব, নৈতিক শিক্ষা ও চরিত্র গঠন, শিশুদের সহজ ও কার্যকরভাবে পড়া শেখানোর কৌশলসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।




কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশের সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক কারী মাওলানা আব্দুর রহিম আজমী, লেখক, গবেষক ও তরুণ আলোচক শায়খ আবদুল ওয়াদুদ নোমান এবং বনগাঁও চৌদ্দগ্রাম হাইস্কুলের সম্মানিত হেডমাস্টার জনাব মোঃ ওমর ফারুক।
এ প্রশিক্ষণ কর্মশালায় মাদরাসাতুত তাওহীদ ও মাদরাসাতুল বানাতের সম্মানিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, দক্ষ, আদর্শ ও যুগোপযোগী শিক্ষক গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শেষে সফল আয়োজন বাস্তবায়নে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।