সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন সংসদের সম্মানী ভাতা কওমি মাদ্রাসায় ওয়াকফ করে দিয়েছি: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাব পাস, কোণঠাসা ট্রাম্প। বাড়ির পাশে আম কুড়াতে যাওয়া শিশুকে অ*স্ত্রের মুখে ধ*র্ষ*ণচেষ্টা ভূমিসেবা মেলার উদ্বোধন

বিশ্ব যুব দিবসে আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বিশ্ব যুব দিবসে আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার::

১২ আগস্ট সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক জনাব মো: শাহনুর আলম স্যারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-ইমরান রহুল ইসলাম, সফল উদ্যোক্তা সৃষ্টি সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি তৃষ্ণা আক্তার রুশনা, সফল যুব সংগঠক ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো: শাহ আলম, প্রধান অথিতি সুনামগঞ্জ জেলা প্রশাসক জনাব মো: জাহাঙ্গীর হোসেন এবং ভার্চুয়ালে অংশগ্রহণকারী বৃন্দ। আলোচনার শেষে জেলা প্রশাসকের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘকে চার শতাধিক মাস্ক উপহার দেওয়া হয়, যা বিভিন্ন হাট-বাজার ও পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে।

সীমিত পরিসরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক (ইলেকট্রনিক্স) জনাব রনজীত কুমার বিশ্বাস, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ আবুল হোসেন, জাতীয় অ্যাওয়ার্ড প্রাপ্ত-২০২০ অর্ণিবান যুব সংঘের সভাপতি মোছাঃ শিল্পী বেগম, জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ কাজী মুুমিনুল ইসলাম, প্রত্যাশা যুব সংঘের সভাপতি মোঃ আফাজমনি, বহুমূখী সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান, মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com