শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুরমা ইউপির চেয়ারম্যান পদে লড়বেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ সুনামগঞ্জ সরকারি কলেজে স্টুডেন্ট ফোরামের কমিটি গঠন নতুন গুদিগাঁও আইডিয়াল কিন্ডারগার্ডেনে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত সম্প্রতি আলেম-ডাক্তারের সহকারীর বাকবিতণ্ডা নিয়ে তাওসিফ সারওয়ারের দীর্ঘ স্ট্যাটাস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করলো উত্তর সুরমা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার

সুনামগঞ্জ সরকারি কলেজে স্টুডেন্ট ফোরামের কমিটি গঠন

সুনামগঞ্জ সরকারি কলেজে স্টুডেন্ট ফোরামের কমিটি গঠন

সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, বিভিন্ন সমস্যা সমাধান এবং মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে সুনামগঞ্জ সরকারি কলেজে স্টুডেন্ট ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেদওয়ান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলবাব।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্টুডেন্ট ফোরামের কমিটির অনুমোদন দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম আজাদ।

 

কমিটি অনুমোদনের সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নতুন কমিটিকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

স্টুডেন্ট ফোরামের নেতৃবৃন্দ জানান, সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই সংগঠনটির মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী দিনে কলেজে বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া টুর্নামেন্ট ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

 

তারা আরও জানান, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কাজ করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে স্টুডেন্ট ফোরাম ভূমিকা রাখবে।

 

নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন কমিটি তাদের অধিকার রক্ষা, সমস্যা সমাধান এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com