সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন

ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

জামিল হোসেন, ছাতক প্রতিনিধি:

 

সুনামগঞ্জের ছাতকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শনিবার (৮ নভেম্বর) ছাতক উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ছিল— ‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’।

 

ছাতক উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

 

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় বিশেষভাবে সক্রিয় অংশগ্রহণ করে ‘লাফার্জ অধিকৃত ক্ষতিগ্রস্ত ভূমি ভিটাবাড়ী পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’। সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের নেতৃত্বে সমিতির অন্যান্য সদস্যরা র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন, বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে সমবায় সমিতির অবদানও অপরিসীম।

 

বক্তারা আরও বলেন, সমবায় সমিতিগুলোকে সমবায় আইন মেনে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে হবে। পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান তাঁরা।

 

সমবায় খাতের অগ্রগতি ও দেশের সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com