সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী উত্তর সুরমায় অপসাংবাদিকতা, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তাওহীদের কর্মী হাসানের নামে জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ সালামত উল্লাহ’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল যুগে পদার্পণ করল ‘মাইআপ’

ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর

ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর

সুনামগঞ্জের ছাতকে আমন ধান কর্তন উৎসব, সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র বিতরণ এবং পতিত জমিতে সরিষা ও পেঁয়াজের আবাদ সম্প্রসারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামের মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. উমর ফারুক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন এবং ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল পিএম।

 

অনুষ্ঠানে ৭০ শতাংশ সরকারি ভর্তুকিতে দুই কৃষককে দুটি ট্রাক্টর বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম ট্রাক্টরটি যৌথভাবে পেয়েছেন উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামের কৃষক মিজানুর রহমান ও কুতুব উদ্দিন। দ্বিতীয় ট্রাক্টরটি পেয়েছেন নোয়ারাই এলাকার কৃষক আব্দুল মালিক।

 

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রতিটি ট্রাক্টরের মূল্য ৫ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা। সে হিসাবে দুটি ট্রাক্টরের মোট মূল্য ১০ লাখ ৯০ হাজার ৮০০ টাকা।

 

এ ছাড়া অনুষ্ঠানে আমন ধান কর্তন, আমন ও বোরো ধান চাষের মধ্যবর্তী সময়ে পতিত জমিতে সরিষার বীজ বপন এবং শুষ্ক মৌসুমে সেচ সাশ্রয়ী ও লাভজনক ফসল হিসেবে পেঁয়াজের কন্দ রোপণ কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম ও আব্দুর রহমান, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর শাহ সফিউল আলম মতি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান ও অ্যাডভোকেট আব্দুল কাহারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা।

 

কৃষি বিভাগের এ উদ্যোগের মাধ্যমে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো, উৎপাদন খরচ কমানো এবং পতিত জমিতে সরিষা ও পেঁয়াজসহ লাভজনক ফসলের আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com