রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী উত্তর সুরমায় অপসাংবাদিকতা, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তাওহীদের কর্মী হাসানের নামে জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ সালামত উল্লাহ’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল যুগে পদার্পণ করল ‘মাইআপ’ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন

জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি

জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি

সুনামগঞ্জ সদর উপজেলার রাঝানগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হাকিম (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর করে তাঁর ডান হাত ও ডান পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তাঁর বসতঘরে ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

 

ভুক্তভোগী আব্দুল হাকিম রাধানগর এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত মো. মুর্তজ আলী এবং মাতা মৃত জাহারবানু।

 

পরিবারের অভিযোগ, আনোয়ার হোসেন (৩২), জাহাঙ্গীর হোসেন (৪৫) ও মুকবুল হোসেন (৪২) হামলা চালান। এ সময় আব্দুল হাকিমকে মারধর করে তাঁর ডান হাত ও ডান পা ভেঙে দেওয়া হয় বলে দাবি পরিবারের।

 

এ ছাড়া হামলাকারীরা বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ১ লাখ ১০ হাজার টাকার মালামাল ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘরে থাকা নগদ ১ লাখ টাকা নিয়ে যাওয়ারও দাবি করেছেন পরিবারের সদস্যরা।

 

পরিবারের সদস্যরা জানান, আহত আব্দুল হাকিমের চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। অন্যদিকে, পুনরায় হামলার আশঙ্কায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) মামলা দায়ের করা হয়েছে।

 

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগের নিরপেক্ষ যাচাই, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com