রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জে শিক্ষকনেতা মো. দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে আনীত আমলাতান্ত্রিক অভিযোগ প্রত্যাহার ও বদলির আদেশ কার্যকরসহ তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জাতীয় পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন জারি এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবি জানান।
মানববন্ধনে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় শিক্ষকনেতা মো. দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার এবং তাঁর বদলির আদেশ কার্যকরের দাবিও জানানো হয়।