বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার

মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং চুরি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর, রঙ্গারচর ও সুরমা ইউনিয়নের সচেতন মহলের যৌথ উদ্যোগে আগামীকাল ৫ নভেম্বর (বৃহস্পতিবার) মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনসচেতনতামূলক মহাসমাবেশ।

 

‘মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে—সবাই সচেতন হই, ঐক্যবদ্ধ হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। এ ছাড়া সমাবেশে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।

 

আয়োজকদের প্রত্যাশা, এ সমাবেশের মাধ্যমে মাদক, চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় এবং সামাজিক ঐক্য আরও সুদৃঢ় হবে।

 

বক্তারা মাদক ও অপরাধের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে এসব সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করবেন বলে আশা করা হচ্ছে।

 

আয়োজকদের পক্ষ থেকে তিন ইউনিয়নের সর্বস্তরের জনগণকে মহাসমাবেশে উপস্থিত হয়ে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের আন্দোলনে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

আমাদের সমাজ ও আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা, ঐক্য এবং সম্মিলিত উদ্যোগ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com