বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আজ দিনটি ছিলো অবিবাহিতদের জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার ও এফসিআরএম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আজ আন্তর্জাতিক অরিগামি দিবস মানবতার সেবায় ‘মানবতা প্রবাসী যুব কল্যাণ সংগঠন’, শুরু হয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত

জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার ও এফসিআরএম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার ও এফসিআরএম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জামিল হোসেন, ছাতক প্রতিনিধি:

 

সুনামগঞ্জের জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার এবং অভিযোগ ও মতামত গ্রহণ ও প্রতিকার ব্যবস্থাপনা (এফসিআরএম) বিষয়ে কমিউনিটি পর্যায়ে পরামর্শ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের উদ্যোগে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ সভার আয়োজন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা প্রদান করে ক্যাথলিক এজেন্সি ফর ওভারসিজ ডেভেলপমেন্ট (CAFOD), ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (CRS) এবং কারিতাস ডেনমার্ক।

 

সভায় শিশু সুরক্ষা, নারীর অধিকার এবং এফসিআরএম বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন ইএলএসআরপি (ELSRP) প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়ক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কল্যাণ ব্রত তালুকদার। আয়োজনে সহযোগিতা করেন মাঠ সহায়ক রাকিব হাসান, জামিল হোসেন ও অশ্বিনী কুমার রায়।

 

এতে প্রকল্পের কৃষক মাঠ স্কুলের (FFS) স্থানীয় নেতৃবৃন্দসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যরা অংশগ্রহণ করেন।

 

আলোচনায় বক্তারা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগ ও মতামত গ্রহণ এবং প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করা প্রয়োজন।

 

স্বপন নায়ক বলেন, কারিতাস বাংলাদেশ স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। এফসিআরএম ব্যবস্থার মাধ্যমে কমিউনিটির যেকোনো ব্যক্তি সহজেই তাঁদের মতামত বা অভিযোগ জানাতে পারবেন এবং যথাযথ প্রতিকার পাওয়ার সুযোগ পাবেন।

 

সভায় দলগত আলোচনা ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিশু সুরক্ষা নীতিমালা, নারীর অধিকার এবং অভিযোগ ও মতামত জানানোর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভা শেষে নিজ নিজ এলাকায় শিশু ও নারীদের অধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com