শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী উত্তর সুরমায় অপসাংবাদিকতা, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তাওহীদের কর্মী হাসানের নামে জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ সালামত উল্লাহ’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল যুগে পদার্পণ করল ‘মাইআপ’ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা ঢাবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন নেতাকর্মী আটক অবরোধের মধ্যে সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি

শীতে ঠাণ্ডা পানিতে সুস্থতা

শীতে ঠাণ্ডা পানিতে সুস্থতা

ফেরদৌসী রহমানঃ

শীতকাল এলেই আমাদের ভয়ের কারণ ঠান্ডা পানি। তাই আমরা প্রায় সকলেই শীতকালে ঠান্ডা পানিকে দূরে সরিয়ে রেখে গরম পানিকে সঙ্গী করে নিই৷ কিন্তু এই ঠান্ডা পানিই শীতকালে আপনাকে রাখবে চনমনে৷ আমরা হয়ত অনেকেই জানি না শীতকালে ঠান্ডা পানি কতটা উপকারি৷ আসুন জেনে নেয়া যাক শীতকালে ঠান্ডা পানি আপনাকে কতটা সুস্থ রাখবে৷

১। রক্তে শ্বেত কণিকা বাড়াতে সাহায্য করে ঠান্ডা পানি। ঠাণ্ডা পানিতে গোসল করার ফলে ত্বকও ঠান্ডা হয়ে পড়ে। ফলে তা গরম করার জন্য ত্বক নিজেই তাপ উৎপাদন করতে শুরু করে। এই তাপ উৎপাদনের সময় শ্বেত রক্ত কণিকা জন্মাতে থাকে। যা রোগ প্রতিরোধে সাহায্য করে। এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়লে সর্দি, কাশির মতো সমস্যা দেখা যায়।

২। এই ঠান্ডা পানিই আমাদের পুরনো ব্যথা কমাতে সাহায্য করে৷ শুধু তাই নয় চুলকানি দূর হয়, চুলের শ্রীবৃদ্ধি, দেহের অবাঞ্ছিত উত্তেজনা প্রশমন করা, স্নায়ুর দুর্বলতা দূর করতেও সাহায্য করে৷

৩। গরম পানি ত্বকের জন্য একেবারেই ভালো না। শীতকালে এমনিতেই ত্বক ও চুল রুক্ষ হয়ে যায়। আর ঠান্ডার হাত থেকে বাঁচতে অনেকেই গরম পানিতে গোসল করেন। কিন্তু গরম পানি ত্বক ও চুলকে আরও রুক্ষ করে তোলে। তাই নিজের চুল ও ত্বকের কথা চিন্তা করে ঠান্ডা পানিতে গোসল করাই ভালো।

৪। ক্লান্তি দূর করতে সাহায্য করে ঠান্ডা পানি। সারাদিন কাজ করার পর হয়তো গরম পানিতে গোসল করে অনেকেই আরাম পান। কিন্তু, ক্লান্তি দূর করে শরীরকে চনমনে করে তুলতে অনেক বেশি সাহায্য করে ঠান্ডা পানি

৫। যারা রাতে ঘুমের সমস্যায় ভোগেন তারা শীতে ঠান্ডা পানি ব্যবহার করলে উপকার পাবেন৷ দেহের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে শীতে ঠাণ্ডা পানির ব্যবহার খুব ফল দায়ক৷  inqilab


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com