মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সিলেট কাজিরবাজার ব্রিজে সেলফি-আড্ডাবাজিতে মেয়রের নিষেধাজ্ঞা

সিলেট কাজিরবাজার ব্রিজে সেলফি-আড্ডাবাজিতে মেয়রের নিষেধাজ্ঞা

আঙ্গিনা ডেক্স:

সিলেটে সুরমা নদীর উপর নির্মিত কাজিরবাজার ব্রিজ সিলেটবাসীর কাছে সেলফি ব্রিজ নামেই পরিচিত। বিনোদনের পর্যাপ্ত যায়গার অভাবে সিলেটের বিভিন্ন বয়সের লোকজন ভিড় জমান এই ব্রিজে। বিকাল থেকে রাত পর্যন্ত চলে সেলফি আর আড্ডা। ইট-পাথরের এই নগরে মানুষ কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেন এই এলাকায়।

তবে কাজিরবাজার ব্রিজ এলাকায় বিভিন্ন সমস্যা সমাধানে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত ৯টার পর ব্রিজে সেলফি তোলা, অযথা ঘুরাঘুরি এবং আড্ডায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সংক্রান্ত একটি নোটিশ ব্রিজের প্রবেশমুখ এবং দুপাশে টানানো হয়েছে।

সিসিক সুত্র জানায়- বিগত বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভার কাজিরবাজার ব্রিজ এলাকার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি আলোচনায় এলে এমন সিদ্ধান্ত গৃহিত হয়। এই সিদ্ধান্তের ফলেই সিটি মেয়র এই জরুরি নোটিশ জারি করেছেন।

এ ব্যপারে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম সিলেটভিউকে বলেন- বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তক্রমে সোমবার এ নোটিশ টানানো হয়েছে। সভায় কাজিরবাজার ব্রিজ এলাকার বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। পরে সভায় এ নোটিশ টানানোর সিদ্ধান্ত হয়।

তিনি বলেন- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি মনিটরিং করবে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com