শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করল ‘জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘ’

মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করল ‘জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘ’

স্টাফ রিপোর্টার ::

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন বর্ণাঢ্যভাবে উদযাপন করল ঐতিহ্যবাহী সংগঠন ‘জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘ’।

১৭ মার্চ সারাদিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করে উক্ত সংগঠন। প্রথম অধিবেশন শুরু হয় সকাল ১০টায় মহানায়ক বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় হাফেজি মাদরাসার ছাত্রদের নিয়ে কুরআন তিলাওয়াত।

দ্বিতীয় অধিবেশন দুপুর ১২টায় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং শিশুদের মাঝে খেলা ও শিক্ষাসামগ্রী তুলে দেয়া হয়।

তৃতীয় অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি কাজী মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাক্কারের পরিচালনায় আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম, জীবনকর্ম ও অবদান নিয়ে আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. বিল্লাল হোসেন, মো. আব্দুর রহিম মাস্টার, মো. রফিকুল ইসলাম, মো. আবু জাফর প্রমুখ।

সবশেষে মিলাদের পর মহানায়ক বঙ্গবন্ধুর জন্য মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য মাওলানা মোহাম্মদ মোস্তফা।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com