সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অনুষ্ঠিত হতে যাচ্ছে রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে ‘আমাদের মেসেজ’ অনুষ্ঠান সুনামগঞ্জ অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিলেন উত্তর সুরমার জুবায়ের সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর

জাহাঙ্গীরনগর প্রিমিয়ারলীগ (JPL) ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী-২০২১ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর প্রিমিয়ারলীগ (JPL) ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী-২০২১ অনুষ্ঠিত

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ‘জাহাঙ্গীরনগর প্রিমিয়ার লীগ’ (জেপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত । ৪ এপ্রিল রবিবার জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যেগে স্থানীয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামীলীগ নেতা, ফারিহা একাডেমির প্রতিষ্টাতা, বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান সেন্টু। তিনি প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করেন। সাথে সাথে ভবিষ্যতে সাথে থাকার ঘোষণা দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জাতীয় পার্টির নেতা রসিদ আহমেদ, জাহাঙ্গীরনগর ৮নং ওয়ার্ডের মেম্বার সমাজসেবক আজিজ আহমেদ, মেম্বার পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম, সংগঠনের সভাপতি কাজী মো. মমিনুল ইসলাম। সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনের সেক্রেটারি মো. শাহজালাল।

এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, তানভীর আহমদ মুন্না, বায়েজিদ, আবুবাক্কার, উমর ফারুক হিমেল, রিদয়, নাহিদ, নাসির।

খেলায় চ্যাম্পিয়ন হয় আমজাদ আহমদ এর দল ‘আমজাদ সিক্সার্স’ জিতে নেয় ৩২ ইঞ্চি এল ই ডি টিভি। রানার্স আপ হয়ে ২৪ ইঞ্চি এল ই ডি টিভি পায় সৌরভ আহমেদের দল ‘সৌরভ রয়েলস’। উপস্থাপনার দায়িত্ব পালন করেন এনামুল হক।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com