শনিবার, ০৬ Jun ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

রাস্তায় বৃক্ষ পরে থাকায় সাময়িক যান চলাচল বন্ধ

রাস্তায় বৃক্ষ পরে থাকায় সাময়িক যান চলাচল বন্ধ

ডেক্স রিপোর্ট:

সুনামগঞ্জ সদর উপজেলার ০১ নং জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়ণতলা বাজার থেকে মঙ্গলকাটা বাজারে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পরলে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলে দ্রুত পদক্ষেপ নেয় সংশ্লিষ্টরা। ১৫ মে দুপুর ১২ ঘটিকায় বৃষ্টি ও আকস্মিক কালবৈশাখী ঝড়ে কামারগাঁও সড়কে পরে যায়। স্থানীয় অটোচালক মো: সুমন জানান আমি নারায়ণতলা বাজার থেকে যাত্রী নিয়ে মঙ্গলকাটা বাজারে যাচ্ছিলাম ঝড়ে আমার সম্মুখে বিশাল গাছটি পরে যায়। গাছটির কারণে কোন ধরনের যানবাহান চলাচল করতে পারছেনা। বিশিষ্ট সমাজ সেবক সুলতান আহমেদ জানান প্রায় ত্রিশ বছর বয়সী গাছটি আজ দুপুরে ভেঙ্গে পরে যায়। এ রাস্তায় আরো অনেক বৃক্ষ রয়েছে দুর্বল শীকর নিয়ে দাড়িয়ে আছে। বৃৃষ্টি ও জড়ের কারণে যে কোন সময় বড় বিপদ হতে পারে। স্থানীয় সরকার ও বন বিভাগের উচিত প্রাচীন বৃক্ষগুলো কর্তন করে রাস্তায় নতুন গাছের চারা রোপন করা। বিষয়টি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ হলে বিকাল ৪ ঘটিকায় মঙ্গলকাটার স্থানীয় লোকদের নিয়ে আধুনিক যন্ত্রপাতি দ্বারা গাছটি দ্রুত কর্তন করে। যানবাহনের জন্য রাস্তাটি স্বাভাবিক করে দেওয়া হলে সন্তুষ্ট প্রকাশ করে এলাকাবাসী।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com