মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি

ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত

ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত

জামিল হোসেন, ছাতক উপজেলা প্রতিনিধি:

 

সুনামগঞ্জের ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তি ও সময়োপযোগী তথ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কৃষক এবং কৃষি অফিস ও কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাদের মধ্যে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কারিতাস ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে এবং ইএলএসআরপি (ELSRP) প্রকল্পের বাস্তবায়নে ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন কৃষক প্রশিক্ষণ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ইএলএসআরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত। বিশেষ অতিথি ও সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়া ও শাওন পোদ্দার।

 

এম এ মাসুদের সঞ্চালনায় এবং এম এম আর সৌরভের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ধর্মপাশা প্রেস ক্লাবের সভাপতি সেলিম আহমেদসহ অন্যান্য অতিথিরা।

 

সভায় বক্তারা বলেন, প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তি, সময়োপযোগী তথ্যসেবা এবং সরকারি সুযোগ-সুবিধার সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। কৃষকরা সঠিক সময়ে সঠিক তথ্য ও পরামর্শ পেলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ফসলের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে পারবেন।

 

তারা আরও বলেন, কৃষকদের সঙ্গে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের যোগাযোগ ও পারস্পরিক সমন্বয় জোরদার করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।

 

সভায় স্থানীয় সাংবাদিক, কারিতাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকরা অংশগ্রহণ করেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com