শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর আজ দিনটি ছিলো অবিবাহিতদের জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার ও এফসিআরএম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আজ আন্তর্জাতিক অরিগামি দিবস

নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ

নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ

তাজুল ইসলাম আজাদ, বার্তা সম্পাদক:

 

সুনামগঞ্জের বৃহত্তর রঙ্গারচর ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের নতুন গুদিগাও গ্রামে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আজ জমিদাতা আবেদ আলী শিকদারের বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহত্তর রঙ্গারচর ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের দুইবারের জননন্দিত সাবেক চেয়ারম্যান ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক।

 

সভায় আহ্বায়ক কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা জানান, দীর্ঘদিনের পরিকল্পনা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন গুদিগাও এলাকায় একটি দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ধর্মীয় শিক্ষার প্রসারে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

 

মাদরাসার জমিদাতা আবেদ আলী শিকদারের পিতার নাম রাজ্জাক আলী। তাঁর নামের সঙ্গে মিল রেখে প্রতিষ্ঠানের নাম ‘রাজ্জাকিয়া দাখিল মাদরাসা’ রাখার প্রস্তাব করা হলে সবাই এতে একমত পোষণ করেন।

 

এ সময় উপস্থিত ব্যক্তিরা মাদরাসা প্রতিষ্ঠার কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com