রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর আজ দিনটি ছিলো অবিবাহিতদের জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার ও এফসিআরএম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদন:

 

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমপাড়া বাজারের পূর্বে অবস্থিত সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

 

প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু করে। বর্তমানে ২৭০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

 

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ ছালিক আহমদ সুমন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্তরা

 

সভাপতি: মোঃ ফারুক হোসেন।

 

সহ-সভাপতি: মোস্তফা কামাল, এমদাদুল ইসলাম রুহেল, বাদল মিয়া বদর, আলমগীর হোসেন ও হান্নান মিয়া।

 

সাধারণ সম্পাদক: মুহাম্মদ ছালিক আহমদ সুমন।

 

সহ-সাধারণ সম্পাদক: আব্দুল মতিন, আবু কাশেম মোল্লা, আবুল কালাম, মতিউর রহমান ও শফিক মিয়া।

 

অর্থ সম্পাদক: কাউসার আহমদ।

 

প্রচার সম্পাদক: আলমগীর হোসেন।

 

মিডিয়া সম্পাদক: তাজুল ইসলাম আজাদ ও জহির রায়হান।

 

পরিকল্পনা সম্পাদক: তরিকুল ইসলাম সাগর।

 

সহ-পরিকল্পনা সম্পাদক: আব্দুল খালেক।

 

পরামর্শ সম্পাদক: শামীম সরকার ও আফতাব উদ্দীন।

 

ক্রীড়া সম্পাদক: সুমন আহমেদ, মাহবুব হোসেন ও সজিব আহমদ।

 

মহিলা বিষয়ক সম্পাদক: নার্গিস আক্তার ও মিলন আক্তার অপি।

 

সদস্য: আমির হোসেন, ফারুক আহমদ, আকলিনা আক্তার ও সাকিনা আক্তার।

 

নবগঠিত এ কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় আরও জোরদার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

স্থানীয়দের মতে, একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের শুরুতেই উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চালু হওয়া ইতিবাচক উদ্যোগ। তবে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, দক্ষ শিক্ষক, উপযুক্ত শিক্ষার পরিবেশ এবং নিয়মিত তদারকির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়াই হবে সংশ্লিষ্ট কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

 

এলাকার শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সৃজনশীল মডেল স্কুল ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com