বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর

জাতির পিতার প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

জাতির পিতার প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এছাড়া ওই ভবনে যে স্থানে বঙ্গবন্ধু শহীদ হয়েছিলেন সেখানেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনে শীর্ষ নেতারা শেখ হাসিনার সঙ্গে ছিলেন। পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি থেকে বনানী কবরস্থানে যান। সেখানে ১৫ আগস্টের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয় লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন ২৫৬ আসনে।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com