বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

ইরান যুদ্ধ ‘শেষের পথে’: ট্রাম্প

ইরান যুদ্ধ ‘শেষের পথে’: ট্রাম্প

ইরানের সাথে চলমান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তিনি জানিয়েছেন, ইরানে মার্কিন বাহিনীর অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। আমি দেখতে পাচ্ছি, এটি এখন শেষের খুব কাছাকাছি পৌঁছে গেছে।”

তিনি আরো বলেন, “যদি এখনই আমরা ইরান থেকে সব কার্যক্রম গুটিয়ে নেই, তাহলে দেশটি পুনর্গঠনে তাদের প্রায় ২০ বছর সময় লাগতে পারে। তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি। পরিস্থিতি কীভাবে এগোয়, তা আমরা দেখব। আমার ধারণা, তারা দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।”

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। টানা ৪০ দিনের সংঘাতের পর ৭ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান।

এই যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধানের দিকে নিতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। প্রায় ২২ ঘণ্টাব্যাপী আলোচনার পরও কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়।

তবে ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা।nd

সূত্র: আল জাজিরা।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com