সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ সালামত উল্লাহ’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল যুগে পদার্পণ করল ‘মাইআপ’ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা ঢাবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন নেতাকর্মী আটক অবরোধের মধ্যে সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত বাড়লো ৫ গুণ, নির্বাচনে প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫% না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে মঙ্গলকাটা বাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত আব্দুস সালাম আইসিইউতে ইন্টারনেট ছাড়াই মেসেজ করা যাবে হোয়াটসঅ্যাপে

তরুণদের উদ্যোগে সুনামগঞ্জে সিরাত সেমিনার-২০২১ সম্পন্ন

তরুণদের উদ্যোগে সুনামগঞ্জে সিরাত সেমিনার-২০২১ সম্পন্ন

আব্দুল্লাহ মাহমুদ ::

সুনামগঞ্জের তরুণ আলেমদের সমন্বয়ে গঠিত, সিরাতুন্নবী সা. বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত ‘বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা. এর বর্ণিল জীবন’ কেন্দ্রিক এক গুরুত্বপূর্ণ সিরাত সেমিনার গতকাল ১৩ নভেম্বর বাদ জোহর থেকে শহরের ঐতিহ্যবাহি দীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয় ।

সিরাতুন্নবী সা. বাস্তবায়ন কমিটির আহবায়ক মাও. রুকন উদ্দিনের সভাপতিত্বে ও কবি মীম সুফিয়ান ও আব্দুল্লাহ মাহমুদের যৌথ পরিচালনায় সিরাত সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন শাইখুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান হাফিজাহুল্লাহ । তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘একটি সুন্দর আলোকিত সুস্থ সমাজ বিনির্মাণ করতে চাইলে, ঘুনেধরা আঁধারে নিমজ্জিত, আদর্শ বিবর্জিত ভঙ্গুর আমাদের এ সমাজটাকে ঢেলে সাজাতে হলে- রাসূল সা. এর আদর্শের বিকল্প নেই । এ জন্য আমাদের সিরাতচর্চার বিকল্পও কিছু নেই । তাই আমাদের বেশি করে সিরাতচর্চা করা উচিত।’
এতে মূখ্য আলোচক হিসেবে বরেণ্য লেখক, বিদগ্ধ সাংবাদিক, সিরাত বিশ্লেষক মাওলানা শরীফ মুহাম্মদ বলেন, ‘ সিরাতুন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তো মুসলমানদের আদর্শ জীবন-যাপনের প্রকৃত ঠিকানা। সিরাত তো অসুস্থ উম্মাহর যথাযথ চিকিৎসা ও পরিচর্যা। সিরাত হচ্ছে মুসলিম উম্মাহর জন্য বর্ণিল পথ এবং বহু পথের মোহনা। তাই জেলায়-থানায়, শহরে-গ্রামে, বিদ্যালয়ে-শিক্ষাঙ্গনে, ক্যান্টিনে মজলিশে ব্যাপক সিরাতচর্চা প্রয়োজন।

তিনি আরো বলেন,
সিরাতচর্চা ও অনুসরণে ঈমান-আমল জাগ্রত হওয়ার মধ্য দিয়ে মনেপ্রাণে, দেহে অবয়বে শুদ্ধ ব্যক্তিমানুষ তৈরি হয়। অগণিত শুদ্ধ ব্যক্তিমানুষ সমাজ, রাষ্ট্র ও মানুষকে উপকৃত করে। সিরাতচর্চা দ্বীনি কারণেও প্রয়োজন, উম্মাহর বেঁচে থাকার দরকারেও প্রয়োজন, জাতীয় স্বার্থেও প্রয়োজন।’

এ ছাড়া মহানবী সা. এর সীরাতের আরো নানান দিক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন, আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের মহাসচিব শায়খ মাওলানা আব্দুল বাছির, বরেণ্য ইসলামী শিক্ষাবিদ শায়খ বদরুদ্দীন বিন ইসহাক আল মাদানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও. তাফাজ্জুল হক আজিজ, বিশিষ্ট চিন্তক আলেম মাও. শাহ মমশাদ আহমদ ও তরুণ আলেম গবেষক মুফতি জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল মনসুরসহ প্রমুখ উলামায়ে কেরাম।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com