সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন সংসদের সম্মানী ভাতা কওমি মাদ্রাসায় ওয়াকফ করে দিয়েছি: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাব পাস, কোণঠাসা ট্রাম্প। বাড়ির পাশে আম কুড়াতে যাওয়া শিশুকে অ*স্ত্রের মুখে ধ*র্ষ*ণচেষ্টা ভূমিসেবা মেলার উদ্বোধন

‘লিসাস’ এর যুগপূর্তি উপলক্ষে ‘কলম সম্মেলন-২২’ অনুষ্ঠিত

‘লিসাস’ এর যুগপূর্তি উপলক্ষে ‘কলম সম্মেলন-২২’ অনুষ্ঠিত

মানসূর আহমাদ::

লিখনী সাহিত্য সংসদ (লিসাস) এর যুগপূর্তি উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে কলম সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা-২০২২।
২২ অক্টোবর শনিবার সকাল ১০টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এ সম্মেলন। নন্দিত উপস্থাপক মীম সুফিয়ান ও আবদুল্লাহ মাহমুদের যৌথ সঞ্চালনায় এবং লিসাস সভাপতি মাহবুব সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রশিক্ষণ প্রদান করেন কবি, দার্শনিক ও সিরাত গবেষক মুসা আল হাফিজ, বরেণ্য লেখক আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব শরীফ মুহাম্মদ, বরেণ্য লেখক প্রশিক্ষক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক খতিব ও আলোচক আবদুল ওয়াদুদ নোমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিসাস সম্পাদক রব্বানী রউফ। সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন আল্লামা নুরুল ইসলাম খান।
এছাড়াও গুণী লেখক সম্মাননায় ভূষিত হন কবি নূর-ই-সাত্তার, আবদুর রশীদ তারাপাশী, সাজিদুর রহমান সাজিদ, আব্দুস সালাম সুনামগঞ্জী, আব্দুল হাই হাসারচরী ও শায়খ আব্দুল বাসিত গাজীনগরী রহ. (মরণোত্তর)।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যার পর থেকে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা। এতে নাশিদ পরিবেশন করেন জাগ্রত কবি মুহিব খান, আহমদ আবদুল্লাহ, আহমদ উসমান, আলী মুর্তজা বিন আমীন, তানযির আহমদ, সাকিব আশরাফ, সায়নান সায়েম ও দিলওয়ার হোসাইন, রিদোয়ান ফাহিম। অনুষ্ঠানে সুললিত কণ্ঠে তিলাওয়াত করেন কারি মিসবাহুদ্দোজা ও কারি তহুর আহমদ নোমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা ইমদাদুল হক হাসারচরী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মুফতি আজিজুল হক, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা মোস্তফা কামাল, মুফতি আব্দুল হক, মাওলানা আব্দুর রহমান কফিল, সাংবাদিক কাজী মমিন প্রমুখ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com