শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

দেশের আকাশে দেখা মিলেছে পবিত্র জিলহজ মাসের বাঁকা চাঁদ। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী জানান, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখা নিশ্চিত হওয়া গেছে। সেই হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ২৮ মে বৃহস্পতিবার দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

ধর্মমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ওলামা-মাশায়েখ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ। চাঁদ দেখার সংবাদ আসার পরপরই দেশজুড়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছে।

উল্লেখ্য, ঈদুল আজহা মুসলিম উম্মাহর ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি দিন। এই দিনে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন। আসন্ন ঈদ উপলক্ষে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে এবং কোরবানির পশুর হাটগুলো স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা মেনে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com