শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০১৯ শিক্ষাবর্ষের এ পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ মার্চ পর্যন্ত চলবে। রোববার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার স্বাক্ষরিত এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র (আবশ্যিক) থেকে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। তত্ত্বীয় পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ চলবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।

বলা হয়েছে, প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। তত্ত্বীয় ও ব্যবহারিক সকল পরীক্ষা স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে। নিজ কেন্দ্রে কোনো পরীক্ষা নেয়া হবে না। শুধুমাত্র বেসিক ট্রেড বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র সচিব ছাড়া কেউই মোবাইল ব্যবহার করতে পারবে না। পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে আবেদন করা যাবে।

এসএসসি পরীক্ষার সময়সূচি জানতে ক্লিক করুন


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com