শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

“অসহায় মানুষের পাশে আমরা” ফেইসবুক পেইজের কম্বল বিতরণ

“অসহায় মানুষের পাশে আমরা” ফেইসবুক পেইজের কম্বল বিতরণ

মেঘালয়ের পাদঞ্চলে এবারের প্রচন্ড শীতের প্রকোপ শুরু হতেই মানবিক দায়িত্ব থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কিছু স্বপ্নবাজ মানুষ।

মঙ্গলবার(৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় সুনামগঞ্জ সদর জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের ২০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করেছেন ফেইজবুককে কেন্দ্র করে গড়ে ওঠা পেইজ “অসহায় মানুষের পাশে আমরা”।

এই পেইজের সকল সদস্যবৃন্দ মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে গরীব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন।


জানা যায়, ফেইসবুক পেইজ “অসহায় মানুষের পাশে আমরা” এর যাত্রা শুরু হয় ২০১৯ সালের প্রথম দিকে। এই ফেইজবুক পেইজটি আগেও বিভিন্ন উৎসবে গরীব অসহায় মানুষ,গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন। সদস্য এবং এলাকার স্বপ্নবাজ তরুনেরা বিভিন্ন এলাকার গরীব ও শীতার্ত মানুষের খুঁজ নিয়ে তাদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিয়েছেন।

এ প্রসঙ্গে পেইজের প্রতিষ্ঠা ও পরিচালক প্রভাষক মো.মাইনুদ্দীন বলেছেন, আমাদের আশে-পাশে অনেক গরীব মানুষ আছেন যাদের পাশে আমরা দাঁড়াতে পারছি বিধায় আমরা নিজের ধন্য মনে করছি। যারা সার্বিক ভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন তারা হলেন মো.ফারুক আহমেদ, মো.সাইফুল ইসলাম(বাবুল), সফিকুল ইসলাম ( সফিক),মো.শামীম আহমেদ,মো.এলেম মিয়া,মো.নাছির উদ্দীন,কাজী মমিনুল ইসলাম,মো.আব্দুল আজিজ,আব্দুর রহিম,আলী আকবর, মো.মমিন মিয়া,মো.জুয়েল মিয়া,মো.তোফাজ্জল হোসেন,মো. রহম আলী,আলী আহমেদ,মো.সেলিম আহমেদ,সাদিকুল ইসলাম (কালা),মো.নাজির আলী।

প্রত্যেকেই ভেবেছেন আমাদের আশে-পাশে অসহায় শীতার্ত মানুষ যারা আছেন তাদের পাশে দাঁড়িয়ে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সকলের নৈতিক দায়িত্বও কর্তব্য



আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com