বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আজ দিনটি ছিলো অবিবাহিতদের জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার ও এফসিআরএম বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আজ আন্তর্জাতিক অরিগামি দিবস মানবতার সেবায় ‘মানবতা প্রবাসী যুব কল্যাণ সংগঠন’, শুরু হয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম PUSAS-এর আয়োজনে ট্যালেন্ট অলিম্পিয়াডের তৃতীয় আসর এবছরের ডিসেম্বরে ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় জাহাঙ্গীরনগরসহ ৯ ইউনিয়ন পরিষদকে সম্মাননা মঙ্গলকাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা চেয়ারম্যান রসিদ আহাম্মেদের ছাতকে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত

“অসহায় মানুষের পাশে আমরা” ফেইজবুক পেইজের ৫০টি পরিবারে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

“অসহায় মানুষের পাশে আমরা” ফেইজবুক পেইজের ৫০টি পরিবারে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার

আজ মেঘালয়ের পাদাঞ্চলে মানবিক দায়িত্ব থেকে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে কিছু স্বপ্নবাজ মানুষ, সুনামগঞ্জ সদর জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের ফেইজবুককে কেন্দ্র করে গড়ে ওঠা পেইজ “অসহায় মানুষের পাশে আমরা”। এই পেইজের সকল সদস্যবৃন্দ মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে নভেল করোনা ভাইরাস দেশে মহামারির সময় ৫০ টি পরিবারের অসহায় গরীব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন। জানা যায়, ফেইসবুক পেইজ “অসহায় মানুষের পাশে আমরা” এর যাত্রা শুরু হয় ২০১৯ সালের প্রথম দিকে। এই ফেইজবুক পেইজটি আগেও বিভিন্ন উৎসবে গরীব অসহায় মানুষ,গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন। সদস্য এবং এলাকার স্বপ্নবাজ তরুনেরা বিভিন্ন এলাকার গরীব ও শীতার্ত মানুষের খুঁজ নিয়ে গত শীতকালে তাদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিয়েছেন।


প্রতিবারের মত এবারও সবার ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। এ প্রসঙ্গে পেইজের প্রতিষ্ঠা ও পরিচালক প্রভাষক মো.মাইনুদ্দীন বলেছেন, নভেল করোনা ভাইরাস পৃথিবীতে এখন মহামারি আকার ধারণ করছে। আমাদের আশে-পাশে অনেক গরীব ও খেটে খাওয়া মানুষ আছেন যাদের পাশে আমরা দাঁড়াতে পারছি বিধায় আমরা নিজের ধন্য মনে করছি। যারা সার্বিক ভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

এই পেইজের প্রত্যেকেই ভেবেছেন আমাদের আশে-পাশে অসহায় মানুষ আছেন। আসুন সবাই এই সংকটময় মূহুর্তে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে নিজেদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য পালন করি।
সবাই নিরাপদে থাকবেন। পরিবারকে নিরাপদে রাখবেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com