শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

“তারুণ্যের স্বপ্ন” এস.এস.সি-২০০৯ ও এইচ.এস.সি-২০১১ ব্যাচ সিলেট বিভাগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ।

“তারুণ্যের স্বপ্ন” এস.এস.সি-২০০৯ ও এইচ.এস.সি-২০১১ ব্যাচ সিলেট বিভাগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ।

স্টাফরিপোর্টার ::

আজ শুক্রবার বর্তমান বন্যা পরিস্থিতিতে মানবিক দায়িত্ব থেকে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে কিছু “তারুণ্যের স্বপ্ন” গ্রুপের কিছু স্বপ্নবাজ তরুণ। এই গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন সালমান সপু (ফ্রান্স প্রবাসী), এস.এস.সি- ২০০৯ এবং এইচ.এস.সি- ২০১১ ব্যাচের সিলেট বিভাগের সবাইকে নিয়ে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সুনামগঞ্জ সদর গৌরারং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চারটি গ্রামে ১৫০ টি গরীব ও অসহায় পরিবারে ১ সপ্তাহের সমপরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দেশে -বিদেশে থাকা তাদের ব্যাচের অনেকেই অার্থিকভাবে সহায়তা করেছেন। এ গ্রুপের পক্ষ থেকে সিলেট থেকে উপস্থিত ছিলেন , মো.জাবারিয়া, খন্দকার তায়্যিব, নাঈম চৌধুরী, মুছাদ্দেক হোসেন, হুমায়ুন, তাহেরুল, আবু তাহের, হামিম, ফরহাদ আহমেদ খান, সাব্বির, জামিল, দিপু।

আরও উপস্থিত ছিল সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন,গৌরাঙ্গ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফুল মিয়া, প্রভাষক মো.মাইনুদ্দীন, ৩নং ওয়ার্ডের ই/পি সদস্য মো.মজিবুর রহমান, হুমায়ূন রশিদ, নাজমুল হাসান প্রমুখ। এ প্রসঙ্গে ৯/১১ গ্রুপের মডারেটর মো.জাবারিয়া বলেছেন,মানবিক দায়িত্ব থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন,আমাদের ব্যাচের যারা আর্থিকভাবে ও শারিরীকভাবে সহায়তা করেছে,তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।


সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন বলেছেন,এদেশে কোটি টাকার মালিক আছে,তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় না,তোমরা যারা আজকের তারণ্যের অহংকার সবাই মিলে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছ, তোমাদের প্রতি ভালবাসা ও দোয়া রইলো । অত্র ইউনিয়ন চেয়ারম্যান মো.ফুল মিয়া বলেছেন, আমার ইউনিয়নে আশে-পাশে অনেক গরীব ও খেটে খাওয়া মানুষ আছেন তাদের পাশে তোমরা দাঁড়িয়েছ, বিধায় আমি নিজেকে ধন্য মনে করছি।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com