বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ সালামত উল্লাহ’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল যুগে পদার্পণ করল ‘মাইআপ’ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)-এর নতুন কমিটি গঠন সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ মসজিদে বিয়ে করেন শহীদ ওসমান হাদি, পরেছিলেন বাবার পাগড়ি ও আবা ঢাবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন নেতাকর্মী আটক অবরোধের মধ্যে সাজেকে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত বাড়লো ৫ গুণ, নির্বাচনে প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫% না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে মঙ্গলকাটা বাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত আব্দুস সালাম আইসিইউতে ইন্টারনেট ছাড়াই মেসেজ করা যাবে হোয়াটসঅ্যাপে

কন্যাদায়গ্রস্ত পিতাকে ‘জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘ’র আর্থিক সহযোগিতা

কন্যাদায়গ্রস্ত পিতাকে ‘জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘ’র আর্থিক সহযোগিতা

রুহুল আমীন ::

কন্যাদায়গ্রস্ত পিতাকে নগদ অর্থ ও বিয়ের আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘ। গত ৫ ফেব্রুয়ারি শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের এক অভাবী পিতাকে নগদ ১৭ হাজার টাকা ও বিয়ের সকল কাজ শেষ হওয়া পর্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সহযোগিতা করেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের সভাপতি কাজী মমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের সংগঠনের প্রতিষ্ঠা ১৯৯৬, সেই থেকেই দেখে আসছি সিনিয়রগণ বিভিন্ন সামাজিককাজ করছেন। ধারাবাহিকভাবে আমরাও নিরলসভাবে কাজ করব এবং সবাইকে উদ্বুদ্ধ ইনশাআল্লাহ। সংগঠনের সভাপতি সবার দুয়া চেয়েছেন এবং সামাজিক অবস্থান বিবেচনায় সহযোগিতাপ্রাপ্ত পরিবারের নাম প্রকাশ না করার অনুরোধ জানান। গ্রামের প্রবীণ মুরব্বি মজিবুর রহমান জানান ‘পরিবারটি খুবই অসহায়, ক্লাবের ছেলেরা এত সুন্দর একটি আয়োজনে সহযোগিতা করেছে দেখে খুব ভালো লেগেছে, এদের জন্য অন্তর থেকে দুয়া করি।’


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com