শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

৪৫ হাজার প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট প্রদান আমিরাতে :সাধারণ ক্ষমার মেয়াদ শেষ

৪৫ হাজার প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট প্রদান আমিরাতে :সাধারণ ক্ষমার মেয়াদ শেষ

অবৈধ অভিবাসীদের জন্য আরব আমিরাত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ ১ আগস্ট থেকে শুরু হয়ে গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে।

দীর্ঘ এ পাঁচ মাসে প্রায় ৪৫ হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশিকে আরব আমিরাতে বৈধতা পেতে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেট থেকে নতুন বা এমআরপি পাসপোর্ট প্রদান করা হয়। গত সোমবার আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, মাত্র ৫ মাস সময়ের মধ্যে নিয়মিত পাসপোর্ট প্রত্যাশীদের ছাড়া অবৈধ অভিবাসীদেরই প্রায় ৪৫ হাজার বাংলাদেশিকে বৈধ করা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। তিনি বলেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস ও কনস্যুলেটের সকল কর্মকর্তার আন্তরিক সহযোগিতার কারণেই এ বিশাল কাজটি করতে সক্ষম হয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপে তিন মাস, পরে আরো ১ মাস করে দু’ধাপে দু’মাস বাড়িয়ে মোট ৫ মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার অথবা আউট পাস নিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছিল আমিরাত সরকার।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com