শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

শিশুদের ফোন থেকে দূরে রাখতে…

শিশুদের ফোন থেকে দূরে রাখতে…

মাত্র দুই বছরের তরী। তার পুরো সময় কাটে ফোনে কার্টুন দেখে বা গেমস খেলে। ছোট্ট তরীর অন্য কোনো কাজেই আগ্রহ নেই। ফোনের বাইরে সে কিছুই করতে চায় না। বাইরে খেলা তো দূরে থাক ঘুরতেও যাওয়ার কোনো ইচ্ছেই হয় না তার।

ছোট শিশুদের মায়ের কাছে থাকার যে প্রবণতা দেখা যায়, তরীর মধ্যে এটাও কম। মা কোথাও যাচ্ছে দেখলে সে নিজেই মাকে যেতে বলে, আর নিজে ঘরেই কার্টুন দেখতে চায়।

এই যখন অবস্থা, তার পুরো পরিবার পড়েছে চিন্তায়, এতো ছোট বাচ্চা, কীভাবে যে এই অভ্যাস থেকে তরীকে ফেরানো যাবে…

বিশেষজ্ঞদের মতে, শিশু-কিশোরদের জন্য প্রযুক্তি পণ্যের ব্যবহার একদমই ঠিক নয়। কারণ:

•    চোখ দিয়ে পানি পড়া, মাথাব্যথা, স্নায়ুবিক দুর্বলতা, উচ্চরক্তচাপ হতে পারে

•    ফোনের আসক্তি শিশুকে স্থুলকায় করে তুলতে পারে

•    মানসিকভাবে তারা সবসময় এসব প্রযুক্তি নিয়ে ভাবতে থাকে। তাতে অন্যান্য খেলাধুলা, পড়াশুনায়ও মনোযোগ দিতে পারে না

•    শিশুদের পিঠে বা ঘাড়ে ব্যথার অন্যতম কারণ এই আসক্তি।

এই অবস্থা থেকে মুক্তি পেতে 

•    শিশুর জন্য খোলা জায়গায় খেলার ব্যবস্থা করে দিন
•    বেশি বেশি অন্য শিশুদের সঙ্গে মিশতে দিতে হবে
•    বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে
•    নিজেরা সারাক্ষণ ফোনে ব্যস্ত না থেকে শিশুকে সময় দিন
•    দিনের বেশিরভাগ সময় তাকে ব্যস্ত রাখুন
•    শিশুর জন্য ছড়ার বই, ছবিসহ বই এনে দিতে পারেন।

যদি কখনো শিশুর হাতে ফোন বা ট্যাব দিতেও হয় অবশ্যই ইন্টারনেটের সংযোগ বন্ধ করে দেবেন।

বাংলাদেশ সময়


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com