সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অনুষ্ঠিত হতে যাচ্ছে রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে ‘আমাদের মেসেজ’ অনুষ্ঠান সুনামগঞ্জ অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিলেন উত্তর সুরমার জুবায়ের সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর

ভোটে যেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে : ইউরোপীয় পার্লামেন্ট

ভোটে যেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে : ইউরোপীয় পার্লামেন্ট

বাংলাদেশের আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছতার সঙ্গে হবে বলে আশা প্রকাশ করে সব রাজনৈতিক পক্ষকে সহিংসতা ও উসকানির পথ পরিহারের আহ্বান জানানো হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত এক প্রস্তাবে।
ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে বৃহস্পতিবার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিতর্কের পর গৃহীত ওই প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচন হতে হবে এমনভাবে যাতে জনগণের ইচ্ছার যথার্থ প্রতিফলন ঘটে।
গৃহীত প্রস্তাবে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে গণমাধ্যম, শিক্ষার্থী, অধিকার কর্মী ও বিরোধী দলের মত প্রকাশ ও রাজনৈতিক কর্মকান্ডের অধিকার লঙ্ঘিত হওয়ায় তারা উদ্বিগ্ন।
সরকারের সমালোচনা করার কারণে মানুষ গ্রেফতার ও হয়রানির শিকার হচ্ছে এবং দমন-পীড়নের মাত্রা ব্যাপক আকার ধারণ করেছে- এমন খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।
ডিজিটাল নিরাপত্তা আইন ও তথ্যপ্রযুক্তি আইন জরুরি ভিত্তিতে সংশোধন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে। যাতে এসব আইন বাংলাদেশের সই করা মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি ও সনদগুলোর সঙ্গে সাংঘর্ষিক না হয়।
তবে মিয়ানমারের রাখাইনে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় এবং সঙ্কট মোকাবেলায় গঠনমূলক ভূমিকা নেওয়ায় বাংলাদেশের প্রশংসা করা হয়েছে ওই প্রস্তাবে।
ইউরোপীয় আইন প্রণেতারা মনে করছেন, রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় এবং আত্মমর্যাদার সঙ্গে মিয়ানমারে ফেরার মত পরিস্থিতি এখনও সেখানে সৃষ্টি হয়নি। এ কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পরিকল্পো এই মুহূর্তে স্থগিত করার আহ্বান জানানো হয়েছে তাদের প্রস্তাবে।
সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দাতা সংস্থাগুলোকে বাংলাদেশে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়াতে বলেছেন তারা।
বাংলাদেশের পোশাক কারখানায় কাজের পরিবেশ উন্নয়নে গঠিত অ্যাকর্ডের মেয়াদ ফুরিয়ে আসার বিষয়টি নিয়েও উদ্বোগ প্রকাশ করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত প্রস্তাবে।
আগামী ৩০ নভেম্বর মেয়াদ শেষ হতে চলা অ্যাকর্ডের সব সুপারিশ মেনে নিয়ে তা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের পক্ষ থেকে।

Inqilab


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com