সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অনুষ্ঠিত হতে যাচ্ছে রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে ‘আমাদের মেসেজ’ অনুষ্ঠান সুনামগঞ্জ অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিলেন উত্তর সুরমার জুবায়ের সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর

পেটের ভেতর দেড় কেজি নাট-বল্টু-পেরেক

পেটের ভেতর দেড় কেজি নাট-বল্টু-পেরেক

এক ইঞ্চি লম্বা একটি লোহার পেরেক, নাট-বল্টু, সেফটি পিন, চুড়ি, ইউ-পিন, চুলের পিন, ব্রেসলেট, চেইন, মঙ্গলসুত্র ও তামার রিং। এটা কোনো হার্ডওয়্যার কিং-বা স্বর্ণালঙ্কারের দোকানের পণ্যের তালিকা নয়। এটা পাওয়া গেছে এক নারীর পাকস্থলী থেকে।

সম্প্রতি ভারতের আহমেদাবাদের একটি বেসরকারী হাসপাতালে অপারেশনের পর ওই নারীর পাকস্থলী থেকে এসব পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদনে জানানো হয়েছে, চল্লিশোর্ধ্ব ওই নারীর নাম সঙ্গীতা। অপারেশনের আগে একটি সরকারি হাসপতালে ভর্তি ছিলেন তিনি। পেটে ব্যাথা অনুভব করায় গত ৩১ অক্টোবর তাকে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রকৃতপক্ষে ওই নারীর জন্মস্থান ভারতের মহারাষ্ট্র প্রদেশে। অসুস্থ অবস্থায় আহমেদাবাদের শাহের কোটা নামক এলাকার একটি রাস্তা থেকে তাকে উদ্ধার করে আদালতের নির্দেশে সরকারি মানসিক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হয়।

হাসপাতালটির জ্যেষ্ঠ সার্জন ডা. নিতীন পারমার বলেন, ‘যখন তাকে এখানে নিয়ে আসা হয় দেখি তার পেট পাথরের মতো শক্ত। এক্স-রে করার পর দেখা যায় তার পেটে একটা স্তুপ। সেফটি পিন তার ফুসফুস থেকে বের হয়ে আছে আর একটা পিন তার পাকস্থলীতে ঢুকে গেছে। এটা দেখার পর খুব শীঘ্রই আমরা তার অপারেশন করি।’

আড়াই ঘণ্টার অপারেশন করার সময় একের পর এক তার পেট থেকে লোহা ও ধাতুর ধারালো বস্তু, মেয়েদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রীসহ আরও অনেক কিছুই বের হতে থাকে। সবি মিলিয়ে যার ওজন দাঁড়ায় প্রায় দেড় কেজি।

সরকারী ওই মানসিক হাসপাতালটির মনোরোগ বিশেষজ্ঞ অর্পণা নায়েক বলেন, ‘অপারেশনের পর সঙ্গীতাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা তার ভাইয়ের খোঁজ পেয়েছি। কিন্তু তার পরিবার তাকে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে আমরা আশা করছি পরিবারের কাছে আমরা তাকে ফেরত দিতে পারবো।’


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com