সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অনুষ্ঠিত হতে যাচ্ছে রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে ‘আমাদের মেসেজ’ অনুষ্ঠান সুনামগঞ্জ অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিলেন উত্তর সুরমার জুবায়ের সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর

হঠাৎ হয়ে যায় মন খারাপ! কেন?

খাঁন তোফায়েল ::

হঠাৎ মন খারাপ হয়ে যায়!
কেন যে খারাপ হলো?
কারণটা আসলে কি?
সেটা নিজেও জানি না। শুধু মন খারাপ লাগছে। এমনটা কি আপনার সাথে হয়? যদি হয় তাহলে আসুন আজকে আমরা কারণটা খুঁজে বের করি, আসলে কেন এমনটা হয়।

দৈহিক চাহিদা পূরণে কোনো কমতি তো রাখেন নি। তবুও কিছু একটা শূন্য শূন্য মনে হয়। এটা আসলে কেন হচ্ছে?
প্রিয় ভাই ও বোন!
এটা দৈহিক কোনো চাহিদা নয় এটা হচ্ছে আত্নার আর্তনাদ। আত্মারও চাহিদা আছে। আমরা সেগুলো পূরণ করার কথা ভুলে গেছি। তাই এমনটা হচ্ছে। সে কিছু একটা চায়। কিন্তু কি সেটা?

হ্যা, তার মনে আছে আলমে আরুহার তথা রূহ জগতের কথা। যেখানে সে আল্লাহর সাথে ওয়াদা করেছিলো। সে সেই ওয়াদা পূরন করতে চায়। কিন্তু আমরা তাকে ধন, সম্পদ ইত্যাদির মতো জাঙ্ক ফুড দিচ্ছি। তাই তার এমন আর্তনাদ আমাদের মাঝে মাঝে স্মরণ করিয়ে দিতে চায় জীবনের আসল উদ্দেশ্যর কথা।

আমাদের মধ্যে তিন ধরনের নফস আছে।
১. নফসে আম্মারাহ।
২. নফসে লাওয়ামাহ।
৩. নফসে মুত্বমাইনাহ।

নফসে আম্মারাহ হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম নফস। যে শয়তানের ওপর পর্যন্ত তার কর্তৃত্ব দেখিয়েছে। অর্থাৎ তার চাহিদা শুধুমাত্র গুণাহ বা আল্লাহর নাফরমানী। সে কখনো মন্দকাজে তিরস্কার করে না।❌

নফসে লাওয়ামাহ হলো আল্লাহ তায়ালার অনুগত ও হয় আবার গুণাহও করে ফেলে। তবে গুণাহ করার পর অনুশোচনার সৃষ্টি করে। ✖️✔️

আর আমরা যেটার খুঁজে আছি সেটা হলো নফসে মুত্বমাইন্নাহ। সে আল্লাহর অনুগত ও বাধ্য হয়ে যায়। সকল চাঞ্চল্য দূর হয়ে যায়। এবং প্রশান্ত আত্মায় পরিণত হয়।❤️

জ্বী হ্যা!
আমরা এটার খুঁজেই আছি। কত ভুল জায়গায় খুঁজে আজ হতাশ হয়ে গেছি। প্রশান্তি আসলে কোথায়!

প্রিয় ভাই ও বোন!
যিনি সৃষ্টি করেছেন তিনি বলে দিচ্ছেন, বান্দা আল্লাহর স্মরণেই রয়েছে অন্তরের প্রশান্তি। আল্লাহু আকবার!
এই পদ্ধতিটা কি কখনো এপ্লাই করে দেখেছি? আসুন না একবার পদ্ধতিটা এপ্লাই করে দেখি কাজ হয় কি না।

নিরবে বসুন এমন এক জায়গায় যেখানে মানুষের কোলাহল নেই। এসব ঝামেলা থেকে মুক্ত হয়ে গাছের ছায়ায় বসে বা রাতের বেলায় একাকী একটু কুরআনুল কারিমের তিলাওয়াত করুন, একটু জিকির করুন কিছু সময় সবুজ গম্বুজের দিকে ধ্যান করে দূরুদও সালাম আদায় করুন। তারপর কোরআন মাজীদকে একটু সময় বুকের মধ্যে জড়িয়ে ধরুন এবং চুমু খান।
আপনার হৃদয় প্রশান্ত হবে।
ইনশাআল্লাহ 💞

অবশ্যই একবার চেষ্টা করে দেখতে ভুলবেন না।

লেখক # খাঁন তোফায়েল : কলামিস্ট, শিক্ষাগুরু ও রাজনীতিবিদ। তার ফেসবুক আইডি www.facebook.com/khan.tufael থেকে নেয়া।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com