সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অনুষ্ঠিত হতে যাচ্ছে রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে ‘আমাদের মেসেজ’ অনুষ্ঠান সুনামগঞ্জ অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিলেন উত্তর সুরমার জুবায়ের সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর

মসজিদে আক্বসা ও ফিলিস্তিনিদের উপর ইজরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মঙ্গলকাটায় উলামা আহলুস সুন্নাহর মানববন্ধন

মসজিদে আক্বসা ও ফিলিস্তিনিদের উপর ইজরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মঙ্গলকাটায় উলামা আহলুস সুন্নাহর মানববন্ধন

মোঃ সোহেল রানা ::

১৫ মে শনিবার বা’দ জোহর সুনামগঞ্জ সদরের মঙ্গলকাটা বাজারে উলামায়ে আহলুস সুন্নাহ ঐক্য পরিষদ সুনামগঞ্জ সদরের উদ্যোগে পরিষদের সভাপতি মাওঃ কাজী আমীন আত তাফহীমের সভাপতিত্বে ফিলিস্তিনের মসজিদে আকসা ও ফিলিস্তিনী মুসলমানদের উপর কুখ্যাতি ইসরায়েলী বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও মানববন্ধন সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জনাব আব্দুর রশিদ সাহেব, বিশেষ অতিথি বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা মাওঃ শামছুল হুদা, পরিষদের সভাপতি মাওঃ কাজী আমীন আত তাফহীম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রস্তুতি কমিটির সদস্য জনাব এডভোকেট শামীম আহমেদ।

বক্তারা ইসরায়েলী হামলার তীব্র নিন্দা, ইসরায়েলী পণ্য বয়কট ও জাতিসংঘের কাছে ইসরায়েলী হামলার জবাব ও দ্রুত হামলা বন্ধ করার অনুরোধ করেছেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও জেলা আওয়ামী লীগের সদস্য জনাব শাহনুর, পরিষদের উপদেষ্টা মাওঃ হাবিবুর রহমান, মাওঃ মতিউর রহমান, মাওঃ জিয়াউর রহমান, আঙিনা২৪.কম সম্পাদক কাজী মো. মমিনুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সহ সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাওঃ শাহ মোস্তাক আহমেদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হুদা, অর্থ সম্পাদক মোঃ গুলজার আহমেদ, তথ্য ও সাইবার বিষয়ক সম্পাদক, মাওলানা নাজমুল হুদা মিসবাহ,মাওলানা সোহেল রানা,আঃ জলিল, প্রচার সম্পাদক মাওলানা রমজান আল হুসাইন, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, মাহফিল বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী আল হানাফি, হাঃ ইসমাইল, কুরবান আলী, প্রশিক্ষণ সম্পাদক শাহিনুর আলম মুক্তার,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হোসাইন মোঃ কবির , আইন বিষয়ক সম্পাদক করম আলী, হেলাল আহমদ ও মঙ্গলকাটা এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসুল্লিগণ। প্রতিবাদ শেষে দোয়া পরিচালনা করেন মাওঃ মতিউর রহমান।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com