সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

মহান বিজয় দিবস উপলক্ষে লিসাস এর আলোচনা সভা ও ৭ম সাহিত্য আসর অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে লিসাস এর আলোচনা সভা ও ৭ম সাহিত্য আসর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: লিখনী সাহিত্য সংসদ (লিসাস) সুনামগঞ্জের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার যুহরের নামাজের পর শহরের ট্রাফিক পয়েন্টস্থ কাজী শফিক হজ্জ গ্রুপ মিলনায়তনে লিসাস সভাপতি মাওলানা মুতিউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুব সালমান ও সহ-সাধারণ সম্পাদক রব্বানী রউফ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সাহিত্য আসরে কুরআন তিলাওয়াত করেন হাফিজ মনসুর আলী, আলোচনা পেশ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, ইক্বরা টিভি লন্ডনের উপস্থাপক মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নাজমুল হাসান, ইউকে প্রবাসী তরুন আলেম মাওলানা জিল্লুল হক আমিনী, ওমান প্রবাসী বিশিষ্ট আলেম মাওলানা আশিকুল ইসলাম প্রমুখ।

লেখাপাঠে অংশ নেন কবি শেখ একেএম জাকারিয়া, কবি ওবায়দুল মুন্সী, কবি আলমগীর হোসাইন, ছড়াকার রব্বানী রউফ, ছড়াকার মানসূর আহমাদ, ছড়াকার এনামুল হাসান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রাবন্ধিক রায়হান বিন মুর্শিদ, কাজী মুমিনুল ইসলাম, মাওলানা ইলিয়াছ আহমদ, কবি কামরুল হাসান, মাওলানা শামীম আহমদ, মুফতী নূর আহমদ চুয়াপুরী, মুফতী আবদুল মালিক তোহা, ফেদাউল হক তাসাদ্দুক, মাওলানা নূর উদ্দীন, মাওলানা শরীফ উদ্দীন প্রমুখ।

সভায় প্রবাসি অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এবং একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শাহদাতবরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দুআর মাধ্যমে সভার সমাপ্ত হয়।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com