সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলাতক তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পের সুনামগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে কাজী সাহেবদের পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত কলাগাঁও মাঝহাটি মোড়ে ইয়াবাসহ আটক যুবক, জবানবন্দিতে উঠে এলো বিক্রেতার নাম: বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলার আবেদন জামিয়া আশরাফুল মাদারিস ফেনিবীল মাদ্রাসার নতুন বোর্ডিং ঘরের শুভ উদ্বোধ

‘আব্দুল গণি ফাউন্ডেশন’ এর অধীনে মেধাবৃত্তি- ২০২২ এর ফল প্রকাশ

‘আব্দুল গণি ফাউন্ডেশন’ এর অধীনে মেধাবৃত্তি- ২০২২ এর ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ::

‘আব্দুল গণি ফাউন্ডেশন’ এর অধীনে মেধাবৃত্তি -২০২২ এর ফলাফল ২৪ডিসেম্বর শনিবার প্রকাশিত হয়েছে।
সুনামগঞ্জ সদরের উত্তর সুরমা এলাকায় শিক্ষা বিস্তার ও মেধা অন্বেষণের লক্ষ্যে গত চার বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীদের সরাসরি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই বৃত্তি দিয়ে আসছে ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ পরিবার।

এই বছর উক্ত এলাকার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর ছেলে-মেয়েরা গতো ১৭/১২/২০২২ তারিখে উক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে।

অন্যান্য বছরের মতো এই বছরে ছাত্র+ছাত্রীদের পরীক্ষার খাতাপত্র মূল্যায়নের পর ট্যালেন্টপুল গ্রেডে ৩০জন এবং সাধারন গ্রেডে ৩৭জন অর্থ্যাৎ সর্বমোট ৬৭জন মেধাবী ছাত্র-ছাত্রীকে এই মেধা বৃত্তির জন্য মনোনিত করা হয়!

বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী, শিক্ষা-প্রতিষ্ঠান এবং তাদের পরিবারকে ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফাউন্ডেশনের সদস্য সচিব ডা. এম নুরুল ইসলাম। তিনি জানান খুব শীগ্রই বৃত্তির নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরনের লক্ষে ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ পরিবারের পক্ষ থেকে একটি আড়ম্বরপূৃর্ণ অনুষ্ঠান আয়োজন করা হবে ইনশাল্লাহ।

উক্ত প্রোগ্রামে বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রী, তাদের জন্মদানকারী মা, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক সমাজ এবং জাতীয় পর্যায়ের বিশিষ্ট্য কোন ব্যাক্তিকে উপস্থিত করার পরিকল্পনা আছে।

শিক্ষা বিস্তার ও সামাজিক জনকল্যাণমূলক কাজকে সামনে রেখে গঠিত ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ পরিবার সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।

রেজাল্ট নিচে দেয়া হলো –


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com