সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অনুষ্ঠিত হতে যাচ্ছে রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে ‘আমাদের মেসেজ’ অনুষ্ঠান সুনামগঞ্জ অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিলেন উত্তর সুরমার জুবায়ের সৃজনশীল মডেল স্কুলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নতুন গুদিগাওয়ে রাজ্জাকিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক পৌরসভার উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জে ‘মাইআপ’ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, আবেদন শুরু ১৫ নভেম্বর

১৫ নভেম্বর রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু

১৫ নভেম্বর রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি)
৩০ অক্টোবরের সিদ্ধান্ত অনুসারে মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠির সেদেশের রাখাইন প্রদেশে প্রত্যাবাসন আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এ বিষয়ে আজ সাংবাদিকদের বলেন, ‘প্রত্যাবাসনের বিষয়ে আমরা আশাবাদী। দেখা যাক কি ঘটে।’
রাজধানীর একটি হোটেলে আজ চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক একটি কর্মশালায় যোগদান শেষে তিনি একথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ও মিয়ানমার প্রত্যাবাসনের তারিখ নির্ধারন করেছে এবং উভয় দেশ ‘নির্ধারিত কর্মসূচি অনুযায়ি কাজ করছে।’
প্রাথমিকভাবে মিয়ানমার প্রথম ব্যাচে ফেরত নেয়ার জন্য ২ হাজার দু’শ রোহিঙ্গার বিষয়ে যাচাই-বাছাই করেছে এবং আগামি বৃহস্পতিবার এই প্রত্যাবাসন শুরু হওয়ার কথা রয়েছে।
মো.শহীদুল হক জানান, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত তালিকাভুক্ত রোহিঙ্গাদের তারা প্রত্যাবাসন সম্পর্কে অবগত করছেন। তিনি বলেন, ‘যদি তারা (রোহিঙ্গা) যেতে না চায়, তাহলে আমাদের কিছু করার নাই।’

পররাষ্ট্র সচিব বলেন, ১৫ নভেম্বরের নির্ধারিত তারিখ পরিবর্তন হতে পারে। তিনি বলেন, ‘আমি সব সময়ই বলি, প্রত্যাবাসন একটি দীর্ঘ প্রক্রিয়া।’
বাংলাদেশ এ পর্যন্ত দুই পর্যায়ে মিয়ানমারকে ৩২ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে এবং সর্বশেষ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের গত বৈঠকে ২৪ হাজার রোহিঙ্গার তালিকা উপস্থাপন করেছে। অন্যদিকে মিয়ানমার জানিয়েছে তারা এখন পর্যন্ত ৫ হাজার ব্যক্তির বিষয়ে যাচাই-বাছাই করেছে। বাসস।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com