শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সাথে কুতুব উদ্দিন মাসুমের সৌজন্য সাক্ষাৎ

পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সাথে কুতুব উদ্দিন মাসুমের সৌজন্য সাক্ষাৎ

শাহ আলম ইলিয়াস::

গত ১৯ ফেব্রুয়ারী পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি মহোদয়ের সাথে উত্তর সুরমার গর্ব, উত্তর সুরমা চাকরিজীবী পরিষদের সম্মানিত মানব সম্পদ বিষয়ক সম্পাদক সার্জেন্ট কুতুব উদ্দিন মাসুম সৌজন্য সাক্ষাৎ করেন। মৌলভী বাজারে এক সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় তিনি সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমা চাকরিজীবী পরিষদ এর পক্ষ থেকে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি উত্তর সুরমার উন্নয়নের প্রতি নজর রাখার জন্য মন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানান। মাননীয় মন্ত্রী কুতুব উদ্দিন মাসুমকে আশ্বাস দিয়ে বলেন যে, “ আমি উত্তর সুরমার ব্যাপারে অবগত আছি। অচিরেই উত্তর সুরমার বড় উন্নয়ন আমরা দেখতে পাব।” এ সময় পরিষদের অন্যান্য সদস্যবৃন্দসহ উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নেছার আহমদ এমপি, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মহোদয়, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব জাকারিয়া ও মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান প্রমূখ। উল্লেখ্য কুতুব উদ্দিন মাসুম ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সহ সভাপতি।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com