শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মাদক ও চুরি প্রতিরোধে তিন ইউনিয়নের যৌথ উদ্যোগে সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ কৃষকের বসতঘর ছাতকে আমন ধান কর্তন উৎসব, ৭০% ভর্তুকিতে দুই কৃষক পেলেন ট্রাক্টর জমি বিরোধের জেরে ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, ঘর ভাঙচুর ও টাকা লুটের দাবি সুনামগঞ্জে শিক্ষকনেতা দেলোয়ার হোসেন আজিজীর অভিযোগ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন সুনামগঞ্জে এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ ভেঙ্গে গেলো সফল হওয়ার স্বপ্ন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী

কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচী বাস্তবায়নে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ

কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচী বাস্তবায়নে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ

মোঃ শাহ আলম::

সুনামগঞ্জ সদর উপজেলায় গুদিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচী হিসেবে শনিবার (২৬ ফেব্রুয়ারি) কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচী সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সংগঠন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সহযোগিতায় উক্ত ভেন্যুতে দিন ব্যাপী কর্মসূচীতে ৪৫০ জন প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষদের কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়।

জাহাঙ্গীরনগর ইউনিয়ন স্বাস্থ্য কর্মী মোঃ সোহাগ মিয়া, কোনাপাড়া স্বাস্থ্য ক্লিনিকের হেল্থ প্রোভাইটার আছমা আক্তার, এম এইচ ভি পারভীন আক্তার, সালমা আক্তার, মোছাঃ রাবেয়া আক্তার কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম, সহ সভাপতি নোমান আহমেদ মামুন, সংগঠনের কোষাধ্যক্ষ ইলিয়াছ উদ্দিন, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ আশিকুর জামান ফরহাদ, পরিবেশ সম্পাদক মোঃ মামুন আহমেদ, সদস্য আব্দুর রহমান তনয়, মোঃ আরিফ মিয়া, মুরাদ আল সাঈদ, মোঃ সুজন মিয়াসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান জনাব রসিদ আহাম্মদ , ১নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ আব্দুল মালেক, ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব কুমার দাস কেন্দ্র পরিদর্শনে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচী প্রচারনা, ভ্যাকসিন কার্ড অন লাইন নিবন্ধনসহ এবং স্বাস্থ্য কর্মীদের সার্বিক সহযোগিতা করায় সন্তুষ্ট প্রকাশ করেন।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com