বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুরবাননগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন সুরমা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, গুরুত্ব দিচ্ছেন অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় মাহফিল আয়োজক কমিটিতে নাম নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে আইনি বাধা নেই : আইনমন্ত্রী দোয়ারাবাজারে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ১ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক উত্তর সুরমায় ‘বহুস্বর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান সুরমা ইউপির চেয়ারম্যান পদে লড়বেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ সুনামগঞ্জ সরকারি কলেজে স্টুডেন্ট ফোরামের কমিটি গঠন

ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ জেলা প্রশাসনের

ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ জেলা প্রশাসনের

স্টাফ রিপোর্টার:
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সারা জেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কার্যক্রম শুরু হয়েছে। 
সোমবার সুনামগঞ্জ সদর উপজেলার সুলতানপুর মৌজার বরাদ্দকৃত ০৫ শতাংশ ভূমিতে ১০টি দোকান কোঠা নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়। সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন স্থান সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ। পরিদর্শনের সময় দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রাজ্জাক ৫০টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের পুনর্বাসনের 
জন্য ভূমি বরাদ্দের আবেদনের বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি উপস্থিত সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্ট সকলকে আইনানুযায়ী কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। 
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি), সুনামগঞ্জ সদর নুসরাত ফাতিমা, রেভিনিউ ডেপুটি কালেক্টর শোভন রাংসা, সহকারী কমিশনার (গোপনীয়) আসিফ আল জিনাত, সুনামগঞ্জ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com